সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনর্বহালের অঙ্গীকার জানালেন বিএনপি

দেশ এডিশন | রাজনৈতিক ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুওয়ত মহাসম্মেলন-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে প্রথমবারের মতো ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সংযোজন করেছিলেন, যা এখনো বহাল আছে। কিন্তু তিনি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে যে ‘মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ যুক্ত করেছিলেন—সেটা পরবর্তীতে তুলে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় এলে আমরা তা পুনর্বহাল করবো।”

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের প্রবর্তিত মূলনীতিগুলোই ছিল দেশের জাতীয় চেতনাকে সম্মান জানানো ও জনগণের বিশ্বাসের প্রতিফলন। তাই সেগুলো ফিরিয়ে আনাই বিএনপির প্রতিশ্রুতি।

মহাসম্মেলনে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি এবং খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষার আহ্বান নিয়ে বিস্তৃত আলোচনা হয়। আয়োজনের দায়িত্বশীল মাওলানা মুহিউদ্দীন রব্বানী জানান, দেশ-বিদেশ থেকে বহু প্রথিতযশা আলেম ও ইসলামী চিন্তাবিদ এই মহাসম্মেলনে অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছেন।

দেশের ধর্মপ্রাণ মানুষদের অংশগ্রহণে অনুষ্ঠানস্থলে ছিল উৎসাহ–উদ্দীপনার পরিবেশ।

error: Content is protected !!