সালথায় বিএনপির নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত

দেশ এডিশন | মোঃ শাহাদাৎ হোসেন
প্রকাশ: ২ সপ্তাহ আগে

ফরিদপুরের সালথা উপজেলায় বিএনপির উদ্যোগে একটি নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে বল্লবদি ইউনিয়নের পিসনাই এলাকায় ৪ নম্বর কেন্দ্রের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বল্লবদি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান মাস্টার। অনুষ্ঠানটি পরিচালনা করেন বল্লবদি ইউনিয়ন যুবদল নেতা মো. জসিম মাতুব্বর।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এছাড়া উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজাদ খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. নান্নু মোল্লা, নগরকান্দা উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলাম এবং পুরাপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি সদস্য মো. শাহাদাৎ হোসেন।

অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করেন খায়ের মাতব্বর, জাহিদ মাতুব্বর, নুর ইসলাম মাতব্বর ও মো. জাকির মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা। সার্বিক প্রচেষ্টায় ছিলেন সালথা উপজেলা বিএনপির সদস্য এসএম শরিফুল ইসলাম।

সভায় বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী করা এবং আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করার ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার কার্যক্রম শেষ হয়।

error: Content is protected !!