সিলেটে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক নিজ বাসায় খুন

দেশ এডিশন (সিলেট) ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

দেশ এডিশন (সিলেট) ডেস্ক :

সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাড়ির ছাদে খুন হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রাজ্জাক। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এবং তেলিরাই গ্রামের মরহুম মৌলুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ফজরের নামাজ পড়ে বাসার ছাদে হাঁটতে যান আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে ছাদে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে আবদুর রাজ্জাককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

error: Content is protected !!