দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড তৈরি হয়েছে। সর্বশেষ দাম বৃদ্ধিতে প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বেড়েছে স্বর্ণের দাম। ফলে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ভরিপ্রতি ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা।
স্বর্ণের এই ঊর্ধ্বগতি বাজারে ক্রেতা-ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি করেছে।