হযরত শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে: বাণিজ্য উপদেষ্টা

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার (১৮ অক্টোবর) ভয়াবহ অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।রবিবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সঠিক পরিমাণ নিরূপণের কাজ করছি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানাতে কিছুটা সময় লাগবে।”

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় পণ্য রপ্তানি ও আমদানিতে সাময়িক বিঘ্ন ঘটেছে, তবে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।

এর আগে শনিবার সকালে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

📷 সূত্র: দেশ এডিশন নিউজ ডেস্ক

  • #দেশএডিশন
  • error: Content is protected !!