হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, এক ব্যক্তি আটক

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সম্ভাব্য ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ র‍্যাব উদ্ধার করেছে। এ ঘটনায় মো. ফয়সাল (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী তথ্যটি জানান।

উইং কমান্ডারের বরাতে জানা যায়, মো. ফয়সালের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল এবং ৪১ রাউন্ড এমুনিশন উদ্ধার করা হয়েছে। অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে নরসিংদীর সদর থানাধীন তরুয়া এলাকায় মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে পানির মধ্য থেকে।

এর আগে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোসা হাসি বেগমকে (৬০) গ্রেপ্তার করা হয়েছিল।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় যাওয়ার সময় হাদির ওপর হামলা চালানো হয়। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন মোটরসাইকেলের পেছনে বসা আততায়ী। গুলিটি হাদির মাথায় লাগে এবং তিনি গুরুতর আহত হন। র‍্যাবের অভিযানকে যথেষ্ট ইতিবাচক হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

error: Content is protected !!