হাসনাত আবদুল্লাহর ফেসবুক প্রোফাইল ডিসেবল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ মাস আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার নিজ ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে জানিয়েছেন, তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল অকার্যকর (ডিজেবল) করা হয়েছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমার ‘হাসনাত আব্দুল্লাহ’ নামের ব্যক্তিগত প্রোফাইলটি কয়েকদিন আগে ডিজেবল করা হয়েছে। ভারতবিরোধী অবস্থান নেয়ায় কিছু পোস্টের কারণে কপিরাইট ক্লেইমের মাধ্যমে আমার আইডি বন্ধ করা হয়েছে।’

তিনি আরও জানান, ব্যক্তিগত প্রোফাইল অকার্যকর হওয়ায় সমর্থকদের সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব হচ্ছিল না। এরপর থেকে তিনি নিজ ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নিয়মিত সক্রিয় থাকবেন। তিনি সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমার কথা ও সংবাদ সবার কাছে পৌঁছানোর জন্য এই পেজটি শেয়ার করুন।’

হাসনাত আবদুল্লাহর মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভারতবিরোধী অবস্থানের কারণে এই প্রোফাইল ডিজেবল করা হয়েছে।

error: Content is protected !!