ভারতের গুজরাটে এক হাসপাতালে নারীদের গোপন চেকআপের ভিডিও ফাঁস হয়ে পড়নো সাইটে ছড়িয়ে পড়েছে—এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজকোট জেলার ‘পায়েল মেটারনিটি হোম’ নামের একটি হাসপাতালে নারীদের গাইনোকোলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার সময় গোপনে ধারণ করা ভিডিও প্রকাশিত হয় বিভিন্ন পর্নো ওয়েবসাইট ও টেলিগ্রাম গ্রুপে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে গত ফেব্রুয়ারিতে। ওই সময় হাসপাতালের রোগীদের অন্তর্বাসহীন অবস্থায় ধারণ করা ভিডিওগুলো অনলাইনে ছড়িয়ে পড়ে। পরে দেখা যায়, সেগুলো কিছু টেলিগ্রাম গ্রুপে বিক্রির জন্যও ব্যবহার করা হচ্ছিল।
প্রাথমিক তদন্তে জানা গেছে, হাসপাতালের সিসিটিভি ফুটেজ থেকেই এসব ভিডিও সংগ্রহ করা হয়। রাজকোট পুলিশ ইতোমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাসপাতালের ভেতর থেকে কারও সহায়তায় ফুটেজ ফাঁস করা হয়েছে। এ ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ও গোপনীয়তা রক্ষার দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, হাসপাতালের সিসিটিভি ব্যবস্থা এবং সার্ভার এখন পুলিশের হেফাজতে রয়েছে। অপরাধীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে তারা।
এই ঘটনার পর নারীদের গোপনীয়তা ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে গুজরাটজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
সূত্র: ভারতীয় সংবাদমাধ্যমসমূহ