হাসিনার রায় নিয়ে অরাজকতা রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

দেশ এডিশন | রাজনৈতিক ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় ঘোষণা নিয়ে একটি মহল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, এ ধরনের অরাজকতা রুখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন।

রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, “যারা দেশের শান্তি বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে সকলের একত্রিত হওয়া জরুরি। আমরা কেউই এ ধরনের অরাজকতা গ্রহণ করতে পারব না।”

তিনি আরও উল্লেখ করেন, বিএনপি দেশ ও জনগণের স্বার্থে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব সময় দায়িত্বশীল ভূমিকা রাখবে।

মির্জা ফখরুলের এ মন্তব্য দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক রায়ের প্রেক্ষাপটে বিতর্কের সৃষ্টি করেছে।

বিস্তারিত খবর আসছে…

error: Content is protected !!