বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমীর ডা. শফিকুর রহমান আগামী ৩ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ সফর করবেন। দলীয় সূত্রে জানা গেছে, সফরকালে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে অংশ নেবেন।
শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী। তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচন ও সংগঠনের চলমান কার্যক্রমকে সামনে রেখে এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
দলীয় নেতারা আরও জানান, আমীরের আগমন উপলক্ষে জেলা জামায়াত, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো প্রস্তুতি কার্যক্রম শুরু করেছে। সফরের বিস্তারিত কর্মসূচি শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
সফর ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে।