দাঁত মানুষের মুখাবয়বের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা শুধু খাওয়ার কাজেই নয়, বরং চেহারার সৌন্দর্য প্রকাশেও বড় ভূমিকা রাখে। কিন্তু খারাপ খাদ্যাভ্যাস ও অযত্নের কারণে দাঁতে দাগ, ক্ষয়, রক্তপাত বা মুখের দুর্গন্ধের মতো সমস্যা দিন দিন বাড়ছে। অনেকেই শরীরের যত্ন নিলেও দাঁতের যত্নে অবহেলা করেন।
দাঁতের ফাঁকে জমে থাকা ময়লা, যা পরে ফলক বা টার্টারে রূপ নেয়, দাঁতের দাগ ও মাড়ির ক্ষতির প্রধান কারণ। নিয়মিত পরিষ্কার না করলে এটি শক্ত হয়ে যায় এবং মাড়িতে প্রদাহ সৃষ্টি করে। তবে কিছু সহজ উপায়ে ঘরোয়া উপায়েই দাঁতের দাগ দূর করা সম্ভব—
বেকিং সোডা ও লেবুর রস: এক চিমটি বেকিং সোডার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দাঁতে লাগালে দাগ কমে।
স্ট্রবেরি ও লবণ: স্ট্রবেরি মিশিয়ে দাঁতে ঘষলে প্রাকৃতিকভাবে দাগ দূর হয় এবং উজ্জ্বলতা বাড়ে।
অয়েল পুলিং: প্রতিদিন সকালে ৫ মিনিট নারকেল তেল মুখে রেখে কুলকুচি করলে মুখের ব্যাকটেরিয়া কমে ও দাঁত ঝকঝকে হয়।
অ্যাকটিভেটেড চারকোল: এটি প্রাকৃতিকভাবে দাঁতের দাগ টেনে নেয় এবং দাঁতকে সাদা করে।
সঠিক ব্রাশ ও ফ্লসিং অভ্যাস: প্রতিদিন দুইবার ব্রাশ করা এবং নিয়মিত ফ্লসিং করলে দাঁতের দাগ ও ফলক জমা হয় না।
দাঁতের সৌন্দর্য শুধু হাসি নয়, আত্মবিশ্বাসও বাড়ায়। তাই নিয়মিত দাঁতের যত্ন নিন, সময়মতো চিকিৎসকের পরামর্শ নিন এবং উজ্জ্বল হাসি ধরে রাখুন।