আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে ঘোড়াঘাট থানা

ইসাহাক আলী, দিনাজপুর:
প্রকাশ: ৮ ঘন্টা আগে

দিনাজপুরের ঘোড়াঘাট থানার মাদকবিরোধী ধারাবাহিক অভিযানে বিপুল সংখ্যক যানবাহন জব্দ করা হয়েছে। এসব অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল, ট্রাক, মাইক্রোবাস, ট্রলি ও অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন আটক করে থানায় রাখা হয়েছে, যা অপরাধ দমনে পুলিশের সক্রিয় ভূমিকারই প্রমাণ বলে মনে করছেন স্থানীয়রা।

থানা সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানে মাদক পরিবহনের সঙ্গে জড়িত সন্দেহে এসব যানবাহন জব্দ করা হয়। সংশ্লিষ্ট ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বর্তমানে ঘোড়াঘাট থানার চত্বরে বহু মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন সংরক্ষিত রয়েছে। পুলিশের নিয়মিত অভিযান ও তৎপরতার ফলে মাদক পরিবহনে ব্যবহৃত এসব যানবাহন আটক করা সম্ভব হয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, মাদকবিরোধী অভিযানে ঘোড়াঘাট থানার ধারাবাহিক কার্যক্রম ইতিবাচক প্রভাব ফেলছে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, জব্দকৃত যানবাহনের আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে ঘোড়াঘাট থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।

  • #ঘোড়াঘাট_থানা
  • error: Content is protected !!