আনোয়ারায় প্রেসক্লাবের ইফতার সামগ্রী পেলেন ইমাম-মোয়াজ্জিন ও হকাররা

রুপন দত্ত | আনোয়ারা, চট্টগ্রাম
প্রকাশ: ৪ ঘন্টা আগে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শতাধিক ইমাম-মোয়াজ্জিন ও পত্রিকার হকারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আনোয়ারা প্রেসক্লাব। সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ম. রাশেদুল হক চৌধুরী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক রাহুল ধর এবং সাংবাদিক রুপন দত্ত।

এসময় প্রেস ক্লাবের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম সাজ্জাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী, সহ-সভাপতি মো. মোরশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হিজবুল্লাহ সোহেল, অর্থ সম্পাদক মো. ইমরান হোসাইন, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক মো. মহিউদ্দিন মনজুর, আইসিটি বিষয়ক সম্পাদক মো. জামশেদুল আলম এবং সাংবাদিক আতিকুল হা-মীমসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তাহমিনা আক্তার বলেন, “প্রেসক্লাবের এ ব্যতিক্রমী আয়োজন সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করি।”

উল্লেখ্য, পবিত্র মাহে রমজান উপলক্ষে আনোয়ারা প্রেসক্লাবের উদ্যোগে এই ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।

error: Content is protected !!