পঞ্চগড়ের বোদা উপজেলায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। “দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা—গড়বে আগামীর শুদ্ধতা” শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে র্যালি ও মানববন্ধনও অনুষ্ঠিত হয়।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল ইসলাম। তিনি বলেন, “তরুণরাই আগামীর সুন্দর বাংলাদেশ গড়বে। দূর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে তরুণদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষার্থী, শিক্ষক, সমাজকর্মী, সংস্কৃতি কর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। বক্তারা সমাজে দূর্নীতি রোধে তরুণদের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।