আপনার ভোট, আপনার ভবিষ্যৎ” —এনসিপি’র লিফলেট বিতরণ

এস এম জিয়াউর রিপন | নাগরপুর উপজেলা, টাঙ্গাইল
প্রকাশ: ৪ দিন আগে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসচেতনতা তৈরির লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার সকালে নাগরপুর সদর বাজার এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়।

“গণভোট ২০২৬ সংসদ নির্বাচনে, দেশের চাবি আপনার হাতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাগরপুর সদর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও সাধারণ পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভোটাধিকার প্রয়োগে নাগরিকদের উৎসাহিত করা এবং নির্বাচনী সচেতনতা বৃদ্ধি করাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-সদস্য সচিব ওয়াহেদুজ্জামান সুমন। উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সরদার আশরাফ, যুগ্ম-সমন্বয়ক জাহিদ হাসানসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা।

বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি। তারা ২০২৬ সালের নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং নাগরিক অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

error: Content is protected !!