আবারও পেছাল অমর একুশে বইমেলা ২০২৬, স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন
প্রকাশ: ২৬ minutes ago

আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬ আবারও পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বইমেলা আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। একই সঙ্গে বইমেলায় অংশগ্রহণকারী সব প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এতে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান এবং বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সভায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বইমেলার সর্বশেষ প্রস্তুতি ও পরিস্থিতি তুলে ধরেন। পরে প্রকাশকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী—
অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হবে ২৫ ফেব্রুয়ারি, চলবে ১৫ মার্চ পর্যন্ত
বইমেলায় অংশগ্রহণকারী সব প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ
যেসব প্রকাশক এখনো স্টল বরাদ্দ নেননি, তারা ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩টার মধ্যে আবেদন করতে পারবেন
আবেদনকারীদের স্টল একই দিন সন্ধ্যা ৬টায় বরাদ্দ দেওয়া হবে

অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মোঃ সেলিম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

error: Content is protected !!