আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার পাকিস্তান নৌবাহিনীর

দেশ এডিশন | আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: ৩১ minutes ago

উত্তর আরব সাগরে বিপদে পড়া একটি বাণিজ্যিক জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ জন নাবিককে উদ্ধার করেছে Pakistan Navy। উদ্ধার হওয়া নাবিকদের উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে Karachi শহরে।

শুক্রবার (১০ এপ্রিল) দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ‘গোল্ড অটাম’ নামের জাহাজটি থেকে জরুরি সংকেত পাওয়ার পর দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সফলভাবে জাহাজের সব নাবিককে উদ্ধার করে নিরাপদে করাচিতে নিয়ে যান।

উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। বর্তমানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরবর্তী সময়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

তবে জাহাজটি কেন বিপদ সংকেত পাঠিয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

error: Content is protected !!