ইসি থেকে চাকরি হারালেন ১৫ জন

প্রকাশ: ৬ ঘন্টা আগে

নির্বাচন কমিশনের (ইসি) অধীনে কর্মরত ১৫ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রকল্প পরিচালক (প্রশাসন) মেজর মাহমুদুল হাসান তালুকদারের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, প্রকল্পে কর্মরত ৯ জনের বিরুদ্ধে গুরুতর অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া অপর ছয়জনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপত্র বাতিল করা হয়েছে।

আদেশ অনুযায়ী, অব্যাহতিপ্রাপ্ত এই ১৫ জনের সব ধরনের আইডি কার্ড ও দাপ্তরিক প্রবেশাধিকার বাতিলসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

চাকরি থেকে অব্যাহতি পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন— মো. আবদুল্লাহ আল মামুন, মো. আবু বকর সিদ্দিক, মো. জসিম উদ্দিন, ওয়ায়েত হোসেন, মো. আল আমিন, আফজাল হোসেন লিটন, শাহা জাহান, পাপন শর্মা, মো. বিলাল উদ্দিন, প্রাণেশ চন্দ্র মজুমদার, মো. নুরুল ইসলাম, আশরাফুল ইসলাম, মো. আবুল হোসেন সরকার, মো. মিজানুর রহমান ও মো. আনিছুর রহমান। তারা বিভিন্ন উপজেলা ও জেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটরসহ সংশ্লিষ্ট পদে কর্মরত ছিলেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে, শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অফিস আদেশে কারও বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত বিবরণ বা প্রমাণ উল্লেখ করা হয়নি।

error: Content is protected !!