উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

আলী হোসেন (শ্যামল):
প্রকাশ: ২৫ minutes ago

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে রাজধানীর উত্তরায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আমাদের উত্তরা ফাউন্ডেশন

সোমবার (১৬ মার্চ) বিকেলে উত্তরা ১৫ নম্বর সেক্টরের লেক সংলগ্ন উত্তরা ফাউন্ডেশন স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলী হোসেন শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব মোঃ কামরুল জামান, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শিমুল আহমেদ, তুরাগ থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম এবং ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবি সিদ্দিক।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান ও মোনালিসা মুন্নি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি দেওয়ান আরিফুল ইসলাম।

পুরো কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তুরাগ থানা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ ছিদ্দিকুর রহমান ও সদস্য সচিব মোঃ সানজিদ মাহমুদ সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক ফজলে এলাহি, আইন বিষয়ক সম্পাদক সানজিদা জান্নাত এনি, অর্থ সম্পাদক হোসনে আরা আঁখি এবং মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা আবিদা রহমান রূপা।

উপহার সামগ্রী বিতরণ শেষে সভাপতির বক্তব্যে আলী হোসেন শ্যামল বলেন, “আমাদের উত্তরা ফাউন্ডেশন সবসময় স্থানীয় উন্নয়ন ও মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই ঈদ উপহার বিতরণের মাধ্যমে আমরা সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে চাই। ভবিষ্যতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে কয়েক শতাধিক পরিবারের মাঝে ঈদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!