এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়: নির্বাচন কমিশনার আনোয়ারুল

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) এই প্রতীক দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।রবিবার (১৯ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “প্রতীকের বিষয়ে নির্বাচন কমিশনের একটি নির্ধারিত তালিকা আছে। সেখানে শাপলা প্রতীক নেই। তাই আইনগতভাবে এনসিপিকে ওই প্রতীক দেওয়া সম্ভব নয়। তবে তারা চাইলে বিদ্যমান তালিকা থেকে যেকোনো প্রতীক বেছে নিতে পারবে।”

এসময় কমিশনার আনোয়ারুল আরও জানান, নতুন প্রতীক যুক্ত করার ক্ষেত্রে সংবিধান, নির্বাচনী আইন ও কমিশনের সিদ্ধান্তের সমন্বয় প্রয়োজন। বিষয়টি নিয়ে আলোচনা চললেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সূত্র: দেশ এডিশন নিউজ ডেস্ক

  • #দেশএডিশন
  • #শাপলাপ্রতীক
  • error: Content is protected !!