এনসিপি নেতাদের টিভি মালিকানা নিয়ে নুরের তীর্যক মন্তব্য, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের নিয়ে কটাক্ষ করেছেন গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নুর বলেন, “এনসিপি’র অনেক নেতা এখন নাকি টিভি চ্যানেলের মালিক! অথচ যাদের কথা বলছেন, তাদের আমি ভালোভাবে চিনি—নিজের ফ্যামিলি নিয়ে চলতেই হিমশিম খাচ্ছে তারা।”
নুরের এই মন্তব্যকে ঘিরে অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, এনসিপি নেতাদের টিভি চ্যানেল মালিকানা দাবি আসলেই বিতর্কিত, আবার কেউ কেউ মনে করছেন—নুর ইচ্ছাকৃতভাবে দলটিকে ছোট করার চেষ্টা করছেন।
তবে এনসিপির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।