ছাতকের লাইমস্টোন শিল্প ঘুরে দাঁড়াতে এমপি মিলনের সঙ্গে বৈঠক

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন
প্রকাশ: ২ ঘন্টা আগে

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স গ্রুপ-এর নেতৃবৃন্দ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) রাতে গ্রুপের কার্যকরী কমিটি ও সিনিয়র সদস্যরা এমপির সঙ্গে সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তারা এলাকার শিল্প ও ব্যবসা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
সাক্ষাতে উপস্থিত ছিলেন গ্রুপের প্রেসিডেন্ট, এফবিসিসিআই’র জেনারেল বডি সদস্য ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট আশরাফুল আলম, জেনারেল সেক্রেটারি অরুন দাস, সিনিয়র সদস্য হাজী আবুল হাসান, হাজী আব্দুল জলিল, হাজী আরিছ উদ্দিন, হাজী নবী হোসেন ও সুশীল কুমার রায়।

এছাড়া অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জালাল উদ্দিন রেনু মিয়া, ফাইন্যান্স সেক্রেটারি মুহাম্মদ আলী আমজদ, পাবলিসিটি সেক্রেটারি ইলিয়াস আলী, অফিস সেক্রেটারি বাহার উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মোক্তার হোসেন, রুস্তম আলী ও আলীম উদ্দিনসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ব্যবসায়ীরা লাইমস্টোন খাতের উন্নয়ন, ব্যবসায়িক পরিবেশ সহজীকরণ এবং অবকাঠামোগত সমস্যার সমাধানে নবনির্বাচিত সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন। জবাবে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং ছাতক-দোয়ারাবাজার অঞ্চলের শিল্প ও বাণিজ্যের বিকাশে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

error: Content is protected !!