ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে খাগড়াছড়িতে বৈসাবি উৎসব উদযাপন

তাপস ত্রিপুরা:
প্রকাশ: ৪০ minutes ago

প্রতি বছরের ন্যায় খাগড়াছড়িতে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বৈসাবি উপলক্ষে ২০২৬ সালের বৈসু-সাংগ্রাই-বিজু-বিহু মেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি সদর উপজেলার নিউজিল্যান্ড এলাকায় আয়োজিত এই মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এসময় বিভিন্ন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মেলা আয়োজন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবছর এই মেলা আয়োজন পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত। এই আয়োজনের মাধ্যমে পার্বত্য অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হচ্ছে।

মেলায় পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক, বাহারি খাবার ও বিভিন্ন হস্তশিল্পের পাশাপাশি দেশের নিত্যপ্রয়োজনীয় নানা পণ্যেরও সমারোহ দেখা যায়। প্রায় ৩০০টিরও বেশি স্টল নিয়ে পুরো মেলা প্রাঙ্গণ উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে এবং দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি মেলাকে প্রাণবন্ত করে তোলে।

error: Content is protected !!