ওয়াসা–সাংবাদিক উত্তেজনা: সংবাদ প্রচারের জেরে মানিককে কারণ দর্শানোর নোটিশ

কামরুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ: ২০ ঘন্টা আগে

চট্টগ্রামে ওয়াসা–সংক্রান্ত সংবাদ কাভারেজকে কেন্দ্র করে সাংবাদিক হেনস্তা ও পরবর্তী মানববন্ধনের ঘটনায় নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে প্রশাসনিক পদক্ষেপ হিসেবে একজন ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে চট্টগ্রাম ওয়াসা।


জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ে সংবাদ সংগ্রহকালে এক সাংবাদিক হেনস্তার শিকার হন—এমন অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে পরদিন ১৭ ফেব্রুয়ারি চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ দুই দিনের ঘটনা ঘিরে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

প্রকাশিত সংবাদগুলোর সূত্র ধরে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ প্রশাসনিক তদন্তের অংশ হিসেবে মানিক নামে এক ব্যক্তির কাছে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। ওয়াসার সচিবের স্বাক্ষরিত ওই নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ সংশ্লিষ্ট আচরণকে সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্নের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করতে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নোটিশের জবাব পর্যালোচনার পর নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

error: Content is protected !!