কালাইয়ের পুনট বাজারে তল্লাশি, তিনজন আটক

আবু জাফর কালাই, জয়পুরহাট | দেশ এডিশন
প্রকাশ: ৫ ঘন্টা আগে

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে পুনট বাজারের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বাজারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

error: Content is protected !!