কালাইয়ে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আবু জাফর | কালাই, জয়পুরহাট:
প্রকাশ: ৩ ঘন্টা আগে

জয়পুরহাটের কালাই উপজেলায় ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল পিএলসি’র উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৪ মার্চ বুধবার দুপুর ২টায় উপজেলার পাচঁশিরা বাজার টেকনিক্যাল কলেজের হলরুমে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এসময় কোম্পানির ডিএসএম রফিকুল ইসলাম পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরেন এবং ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল পিএলসি’র বিভিন্ন ওষুধ সম্পর্কে তথ্য উপস্থাপন করেন।

অনুষ্ঠানে কোম্পানির ম্যানেজার মিজানুর রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন দেশ এডিশন কালাই উপজেলা করেসপন্ডেন্ট আবু জাফর, ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতির কালাই উপজেলা সভাপতি আবুল কালাম, পল্লী চিকিৎসক মিজান, কোম্পানির এসএসম মাহাবুল আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা রমজান মাসের তাৎপর্য তুলে ধরে সমাজে মানবিকতা, সহমর্মিতা ও সুস্থ সেবার মানসিকতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

error: Content is protected !!