কালাইয়ে প্রথম আগমনেই গণজোয়ার—প্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারীকে উষ্ণ সংবর্ধনা

আবু জাফর, কালাই, জয়পুরহাট
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

জয়পুরহাটের কালাই উপজেলার কৃতি সন্তান, জয়পুরহাট–৩ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) সংসদীয় আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী শপথ গ্রহণের পর আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কালাইয়ে প্রথমবারের মতো আগমন করেন।

এ উপলক্ষে কালাই উপজেলা জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। উচ্ছ্বসিত সাধারণ জনগণ ও বিএনপির নেতাকর্মীরা সড়কের দু’পাশে দাঁড়িয়ে ফুলেল শুভেচ্ছা ও স্লোগানের মাধ্যমে তাঁকে স্বাগত জানান। জনতার ঢল আর উল্লাসে মুখর হয়ে ওঠে কালাইয়ের প্রধান সড়কসমূহ।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন,

“আপনারা যে আশা ও আস্থা নিয়ে আমাকে ভোট দিয়েছেন, সেই প্রত্যাশা পূরণে আমি সর্বাত্মক চেষ্টা করব। কালাই–ক্ষেতলাল–আক্কেলপুরের সার্বিক উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য।”

স্থানীয় নেতৃবৃন্দ জানান, জনপ্রতিনিধি হিসেবে তাঁর এই প্রথম আগমন কালাইবাসীর কাছে নতুন আশার বার্তা নিয়ে এসেছে। উন্নয়ন, সুশাসন ও জনসেবায় দৃশ্যমান অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

  • #দেশ_এডিশন
  • error: Content is protected !!