কুতুবদিয়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

মোঃ তানজিল, কুতুবদিয়া:
প্রকাশ: ৩ ঘন্টা আগে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা স্বাধীনতা দিবসের তাৎপর্য, দেশের ইতিহাস এবং জাতীয় চেতনার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান জালাল আহমদ। তিনি মহান স্বাধীনতা দিবসের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহমেদ চৌধুরী। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ সালাম কুতুবী।

এসময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন এবং দিবসটির গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

error: Content is protected !!