কুমিল্লায় গোমতী নদীর পাড় থেকে এক ব্যবসায়ীর ম র দে হ উদ্ধার

মো-সিয়াম হোসেন (প্রীতম ) | দেশ এডিশন
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

কুমিল্লায় গোমতী নদীর পাড় থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (সকাল) কুমিল্লা সদর উপজেলার টিক্কার চর এলাকায় নদীর উত্তর পাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহত ব্যবসায়ীর নাম হুমায়ুন। তিনি কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহটি গোমতী নদীর পাড়ে ফেলে রাখা হয়েছে। খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।

পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

error: Content is protected !!