কেউ কেউ বসন্তকালে আইসা কুহু কুহু ডাক শুরু করে: জামায়াত আমির

পঞ্চগড় প্রতিনিধি | দেশ এডিশন
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

পঞ্চগড়ে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় ১০ দলের জোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “১০ দলের জোটকে আপনারা ভোট দিন। আমাদের পার্লামেন্টে পাঠান যাতে সরকার গঠন করতে পারি।”

তিনি আরও বলেন, “আমরা কথা দিচ্ছি, শুধু নদীর জীবন ফিরে আসবে না, মানুষেরও জীবনে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে, ইনশাল্লাহ।”

নদী হত্যার অভিযোগ

বাংলাদেশের চারটি প্রধান নদীকে “খুন করা হয়েছে” উল্লেখ করে জামায়াত আমির বলেন,
“এসব নদীর কি কোনো মা-বাবা ছিল না? তাহলে আমাদের নদী মারা গেল কেন?”

তিনি বর্তমান ও অতীতের শাসকদের কড়া সমালোচনা করে বলেন,
“ওরা প্রতি পাঁচ বছরে একবার আসে, বাকি সাড়ে চার বছর ওদের হারিকেন জ্বালিয়ে খুঁজে পাওয়া যায় না।”

‘বসন্তের কোকিল’ মন্তব্য

রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি ব্যঙ্গ করে বলেন,
“কেউ কেউ আবার বসন্তের কোকিলের মতো বসন্তকালে আইসা কুহু কুহু ডাক শুরু করে।”

জনসভায় উপস্থিতি

শুক্রবার দুপুরে পঞ্চগড়ের চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভায় এ বক্তব্য দেন তিনি। জনসভায় দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!