নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাহজাদপুরে উৎসবমুখর পরিবেশে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী তরুণদের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে পুরো এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহির উদ্দিন জহির। প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন শেখ মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকো ভিশন স্পন্সরের পক্ষ থেকে নিরব হৃদয় এবং হেলাল উদ্দিন চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই ধারাভাষ্যকার গাজী সুমন ও আলাউদ্দিন, যারা তাদের প্রাণবন্ত ধারাভাষ্যের মাধ্যমে মাঠে উপস্থিত দর্শকদের মাঝে ভিন্নমাত্রার উচ্ছ্বাস তৈরি করেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে এবং একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে সহায়ক শক্তি হিসেবে কাজ করে।
আয়োজন সফল করতে আয়োজক কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। টুর্নামেন্টটি ঘিরে এলাকাবাসীর মাঝে ব্যাপক আগ্রহ ও আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।