খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, প্রস্তুত রাখা হয়েছে ICU

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৪ মাস আগে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) টানা পাঁচদিন ধরে চিকিৎসাধীন তিনি। সোমবার দুপুরে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে অক্সিজেন সাপোর্ট বাড়িয়ে ৮–১০ লিটার করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, পরিস্থিতি নাজুক হওয়ায় আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনীয় কিছু আইসিইউ সাপোর্ট ইতোমধ্যেই সিসিইউতেই সরবরাহ করা হয়েছে। তবে এখনো তাকে আইসিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়নি মেডিকেল বোর্ড।

মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, “ম্যাডামের অবস্থায় হালকা অবনতি হয়েছে। আইসিইউ প্রস্তুত রাখা হলেও এখনো স্থানান্তর করা হয়নি। সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন।”

বিএনপি ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান দুপুরে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে বলেন, “ম্যাডামের অবস্থা আগের চেয়ে খারাপ। বর্তমানে তিনি ভেন্টিলেশনে আছেন।”

error: Content is protected !!