খালেদা জিয়ার লাশ এভারকেয়ার থেকে গুলশানে নেয়া হচ্ছে

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে তার গুলশানের বাসভবন ‘ফিরোজা’-তে নেওয়া হচ্ছে। বুধবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মরদেহবাহী গাড়িটি হাসপাতাল ত্যাগ করে।

মরদেহ পরিবহনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সড়কের দুই পাশে নিরাপত্তা বলয় তৈরি করা হয়।

দলীয় সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার জানাজা আজ বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অনুষ্ঠিত হবে। জানাজাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকেই ওই এলাকায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ভিড় লক্ষ্য করা গেছে।

এদিকে, দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করছে।

error: Content is protected !!