গণফোরাম ও গণঅধিকার পেরিয়ে এবার বিএনপিতে রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩ মাস আগে

প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জানা গেছে।

বুধবার, গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রেজা কিবরিয়া নিজেই। তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপির সঙ্গে কাজ করব।”

উল্লেখ্য, রেজা কিবরিয়া ২০১৮ সালে গণফোরামের মাধ্যমে রাজনীতিতে আসেন এবং পরে গণঅধিকার পরিষদে যুক্ত হন। দীর্ঘদিন বিরোধী রাজনৈতিক ধারায় সক্রিয় থাকা এই অর্থনীতিবিদ এবার সরাসরি বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রেজা কিবরিয়ার যোগদান বিএনপির জন্য হবিগঞ্জ অঞ্চলে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

error: Content is protected !!