গণভোট নিয়ে প্রচার জোরদারে বিলবোর্ড ব্যবহারের পরামর্শ

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য গণভোটের বিষয়বস্তু সম্পর্কে জনগণকে স্পষ্ট ধারণা দিতে নগর ও শহরাঞ্চলের জনবহুল স্থানে ডিজিটাল ও ম্যানুয়্যাল বিলবোর্ড স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশনা দেওয়া হয়। সভায় দেশের বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র, প্যানেল মেয়র এবং প্রশাসকরা অংশ নেন।
সভায় বলা হয়, গণভোটের মূল বিষয় ও গুরুত্ব সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করা জরুরি। এ ক্ষেত্রে ব্যস্ত সড়ক, মোড়, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে তথ্যভিত্তিক বিলবোর্ড স্থাপন কার্যকর ভূমিকা রাখতে পারে।

এছাড়া গণভোটকে কেন্দ্র করে বিভ্রান্তি এড়াতে সরকারি সিদ্ধান্ত ও তথ্য যথাযথভাবে প্রচারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে, এই উদ্যোগের মাধ্যমে জনগণের অংশগ্রহণ ও সচেতনতা আরও বাড়বে।

error: Content is protected !!