মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি এলাকায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বামুন্দির ‘বামন্দি ব্রিকস’ নামের একটি ইটভাটায় আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে জরিমানা আরোপ করা হয়।
অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন। এসময় মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তর–এর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ইটভাটা প্রস্তুত ও স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ইটভাটাটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।