গাজীপুরের কুনিয়া বড়বাড়ীতে অ বৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান

মোঃ রাসেল মিয়া | গাজীপুর:
প্রকাশ: ২ ঘন্টা আগে

গাজীপুরের কুনিয়া বড়বাড়ী এলাকায় কুনিয়া বড়বাড়ীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান ৫২০টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন, বন্ধ হলো ১০,৯২০ ঘনফুট গ্যাস ব্যবহার অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে প্রশাসন। জোবিঅ-জয়দেবপুর ও আবিবি-জয়দেবপুরের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ অভিযান চালানো হয়।

দুলাল মেম্বারের বাসা সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর-এর সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনীম। অভিযান চলাকালে অবৈধভাবে স্থাপিত গ্যাস সংযোগ চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৩/৪ ইঞ্চি কিলের ৩টি এবং ১ ইঞ্চি কিলের ১টি অবৈধ সংযোগ অপসারণ করা হয়। পাশাপাশি প্রায় ৩০০ ফুট অবৈধ গ্যাস পাইপলাইন মাটি খুঁড়ে তুলে ফেলা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে আবাসিক শ্রেণির আনুমানিক ৫২০টি দ্বিমুখী স্থাপনা থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসব সংযোগের মাধ্যমে প্রতি ঘণ্টায় প্রায় ১০ হাজার ৯২০ ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল। অভিযানের ফলে এই বিপুল পরিমাণ গ্যাস ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব হয়েছে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ গ্যাস সংযোগের কারণে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে এবং একই সঙ্গে অগ্নিকাণ্ডসহ নানা দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছে। জনস্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, অভিযানের সময় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি অবৈধ গ্যাস ব্যবহারকারীদের কঠোরভাবে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ভবিষ্যতে কেউ অবৈধ সংযোগ নিলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালিত হলে এলাকায় নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত হবে এবং দীর্ঘদিনের অনিয়ম অনেকাংশে কমে আসবে।

error: Content is protected !!