গাজীপুরে যাত্রীবাহী বাসে আ’ গু’ ন

আনিসুর রহমান | বিশেষ প্রতিনিধি ,দেশ এডিশন:
প্রকাশ: ১ ঘন্টা আগে

গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল চালক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরণ মিয়া জানান, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বোর্ডবাজার এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে রাস্তার সঙ্গে ঘর্ষণে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বাসটিতে।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় সড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ঘটনায় আহত মোটরসাইকেল চালককে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

error: Content is protected !!