গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির মনোনয়ন বৈধ

দেশ এডিশন | মাহাবুল ইসলাম, গাজীপুর
প্রকাশ: ১ মাস আগে

গাজীপুর-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কর্তৃপক্ষ। যাচাই-বাছাই শেষে তার দাখিলকৃত মনোনয়নপত্রে কোনো অসঙ্গতি না পাওয়ায় সেটিকে সম্পূর্ণ বৈধ বলে নিশ্চিত করা হয়।

মনোনয়ন বৈধ ঘোষণার খবরে গাজীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এ উপলক্ষে নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় এম মঞ্জুরুল করিম রনি বলেন, “আলহামদুলিল্লাহ, মনোনয়ন বৈধ ঘোষণার মাধ্যমে গাজীপুর-২ আসনের জনগণের পাশে দাঁড়ানোর সুযোগ আরও সুদৃঢ় হলো। আমি বিশ্বাস করি, জনগণের সক্রিয় সমর্থন নিয়ে গণতন্ত্র ও অধিকার পুনরুদ্ধারের এই লড়াইয়ে আমরা সফল হবো।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোনয়ন বৈধ ঘোষণার ফলে এই আসনে নির্বাচনী প্রতিযোগিতা আরও গতিশীল ও জমে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

error: Content is protected !!