গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, নোয়াখালীতে অ* স্ত্র উদ্ধার

হিমেল আহাম্মেদ | নোয়াখালী
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের চর বালুয়া ৬ নম্বর ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যার দিকে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিমের নেতৃত্বে এসআই সুমন চন্দ্র দাসসহ পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বাড়ি থেকে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি এলজি এবং ২০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় বাড়িতে অবস্থানরত নুরুজামান (৩০) নামের এক যুবক কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, “চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব আগ্নেয়াস্ত্র মজুদ করা হয়ে থাকতে পারে—প্রাথমিকভাবে এমন ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

error: Content is protected !!