গোরস্থানের পবিত্রতা ঝুঁকিতে, পৌরসভার উদাসীনতা নিয়ে প্রশ্ন

দেশ এডিশন | মোঃ সাব্বির হোসেন
প্রকাশ: ১ মাস আগে

গলাচিপা পৌর গোরস্থানে গরু ও ছাগলের অবাধ বিচরণে স্থানীয়রা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। পৌর এলাকার গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থানে কবরের উপর গরু-ছাগল ওঠা, প্রস্রাব ও মলত্যাগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।

স্থানীয়দের দাবি, গোরস্থানের চারপাশে সীমানা প্রাচীর বা বেড়া না থাকায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। বারবার পৌরসভাকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে কবরের পবিত্রতা নষ্ট হচ্ছে এবং জিয়ারতে আসা স্বজনদের মধ্যে মানসিক কষ্ট তৈরি হচ্ছে।

পৌরবাসী আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত গোরস্থানের চারপাশে সীমানা প্রাচীর, গেট স্থাপন এবং নিয়মিত তদারকি নিশ্চিত করবে। তারা মনে করছেন, পৌরসভার দায়িত্ব হলো ধর্মীয় ও পবিত্র স্থানসমূহের মর্যাদা রক্ষা করা।

error: Content is protected !!