চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩ নম্বর রায়পুরা ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে খালেদা (৫২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খালেদা মৃত নূর মোহাম্মদের স্ত্রী। তিনি তিন মেয়ে ও এক ছেলের জননী। দুই মেয়ের বিয়ে হয়েছে, ছেলে প্রবাসে থাকেন এবং ছোট মেয়ে অবিবাহিত।
স্থানীয়রা জানান, শনিবার খালেদা ছোট মেয়েকে নিয়ে পাশের বাবার বাড়িতে যান। রোববার ভোরে সেহরি খেয়ে কাউকে কিছু না জানিয়ে স্বামীর বাড়িতে ফিরে আসেন। সকালে ছোট মেয়ে মাকে খুঁজতে গিয়ে বাড়ির একতলা দালানের সিঁড়ির চালের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এ বিষয়ে মো. জুনায়েত চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য