জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জনের পর এবার চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণপুর ডি.এস কামিল মাদ্রাসা।
এ অর্জনে মাদ্রাসা পরিবারে আনন্দ ও গর্বের পরিবেশ বিরাজ করছে। এ উপলক্ষে মাদ্রাসার সম্মানিত গভর্নিং বডি, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম।
অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম বলেন, সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা এবং আল্লাহর অশেষ রহমতেই এ সাফল্য অর্জিত হয়েছে। তিনি ভবিষ্যতেও শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখা এবং মানোন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তোলাই মাদ্রাসার অন্যতম লক্ষ্য। বিভাগসেরা স্বীকৃতি মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
পরিশেষে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে অধ্যক্ষ দোয়া করেন—আল্লাহ তায়ালা যেন এ প্রতিষ্ঠানকে দ্বীনি ও আধুনিক শিক্ষায় আরও সাফল্যের শীর্ষে পৌঁছে দেন।