চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

দেশ এডিশন ডেস্ক:
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর মার্চ ২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা ৩০ মিনিটে দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম। সভায় তিনি সিএমপির সকল সদস্যকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। একইসাথে তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধার বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন।

সভায় দীর্ঘ কর্মজীবন শেষে পিআরএল (Post Retirement Leave)-এ গমনকারী এসআই (নিরস্ত্র) স্বপন কুমার সরকার, কনস্টেবল তুলেন চাকমা (৪৮৮১) এবং কনস্টেবল মো. আবু হানিফ চৌধুরী (১২২৬)-কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে বিদায় সংবর্ধনা জানান সিএমপি কমিশনার।

এসময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমান প্রাং (সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া (সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় সিএমপির বিভিন্ন ইউনিটের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

error: Content is protected !!