চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ আজ বুধবার সন্ধ্যায় নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রামের চারটি সংসদীয় আসনের মধ্যে এরশাদ উল্লাহ এই আসনের জন্য মনোনীত হয়েছেন। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, হামজারবাগ এলাকায় গণসংযোগ চলাকালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে পায়ে গুলি করেছে।
চট্টগ্রাম নগর পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার আমিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, নির্বাচনী প্রচারণার সময় হামলার খবর পেয়েছেন এবং ঘটনাস্থলে যাচ্ছেন।