চরম সংকটে খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের জরুরি সতর্ক বার্তা

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। শুক্রবার বাদ জুম্মা রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল জানান, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। সারাজীবন তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কারাবরণ করেছেন এবং নানান নির্যাতন সহ্য করেছেন। গত দুদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। ডাক্তাররা জানিয়েছেন, তার শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ।

তিনি আরও বলেন, “আমরা সারা দেশের মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করেছি। আজ নয়া পল্টনের মসজিদে নামাজ শেষে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থতা দান করেন।”

দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!