চাকরিতে প্রবেশের বয়স ৩২ নির্ধারণ, আইন পাস

প্রকাশ: ২ দিন আগে

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ জাতীয় সংসদে অনুমোদন পেয়েছে। রোববার (তারিখ) জাতীয় সংসদে এ সংক্রান্ত ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন–ফাইন্যানসিয়াল করপোরেশন ও স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল–২০২৬’ উত্থাপন করা হলে তা কণ্ঠভোটে পাস হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বিলটি সংসদে বিবেচনার জন্য উপস্থাপন করেন।

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে প্রতিমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন চাকরি প্রত্যাশীরা। বিষয়টির বাস্তবতা ও প্রয়োজনীয়তা বিবেচনা করে পূর্বে জারি করা অধ্যাদেশ–২০২৪ অনুযায়ী সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩২ বছর করা হয়।

তিনি আরও বলেন, এই সিদ্ধান্তের ফলে অধিক সংখ্যক তরুণ চাকরির সুযোগ পাবেন এবং প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি পাবে।

নতুন আইনের আওতায় সরকারি, স্বায়ত্তশাসিত, আধা–স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের ক্ষেত্রে এই বয়সসীমা প্রযোজ্য হবে।

দেশ এডিশন/ডেস্ক
https://deshedition.com/

error: Content is protected !!