কুমিল্লা–৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে তিনি পুনরায় ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত থাকছেন। আইনজীবীরা জানিয়েছেন, এই পরিস্থিতিতে তার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকছে না।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। শুনানিতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে আইনজীবী ব্যারিস্টার বিভূতি তরফদার অংশ নেন।
এর আগে বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন। তবে ওই আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করে।
উল্লেখ্য, কুমিল্লা–৪ আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন।