জাতির উদ্দেশে বৃহস্পতিবার ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বুধবার এক বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির উদ্দেশে দেওয়া এ ভাষণে প্রধান উপদেষ্টা দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সুশাসন প্রতিষ্ঠা, নির্বাচন প্রস্তুতি এবং সরকারের চলমান কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিকে অবহিত করবেন।

প্রধান উপদেষ্টার ভাষণটি বৃহস্পতিবার দুপুরে বেতার ও টেলিভিশনে একযোগে সম্প্রচার করা হবে।

error: Content is protected !!