জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তার এই ভাষণ সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার।
আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ১৩তম সাধারণ নির্বাচন এবং “জুলাই জাতীয় সনদ” বিষয়ক গণভোটকে সামনে রেখে এই ভাষণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন-পূর্ব পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়া, নাগরিক অংশগ্রহণ এবং জাতীয় ঐক্যের বিষয়ে দিকনির্দেশনা থাকতে পারে প্রধান উপদেষ্টার বক্তব্যে।
সরকারি সূত্রে জানা গেছে, ভাষণে নির্বাচন ঘিরে প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের দায়িত্ব ও সচেতনতা, এবং গণভোটের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট বার্তা তুলে ধরা হবে। একই সঙ্গে দেশের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা ও শান্তিপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হতে পারে।
জনসাধারণকে নির্ভরযোগ্য মাধ্যম থেকে ভাষণ শোনার ও গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভাষণ শেষে বিভিন্ন মহলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দেশ এডিশন ভাষণের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে পরবর্তী আপডেট প্রকাশ করবে।